মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তি হওয়ার আনন্দ আলাদা, চবি উপাচার্য

সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তি হওয়ার আনন্দ আলাদা, চবি উপাচার্য


মোঃ আবু তৈয়ব.  হাটহাজারী ( চট্টগ্রাম)  প্রতিনিধি:


মঙ্গলবার ( ২২ ফেব্রুয়ারী) উৎসাহ ও উদ্দীপনা ও প্রাণোচ্ছ্বল পরিবেশের মধ্যে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ক্লাশ একযোগে শুরু হয়েছে। 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের শিক্ষকবৃন্দের পরিবেশনায় উদ্বোধনী সংগীতের মাধ্যমে সংগীত বিভাগের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বেলা ১১:০০ টায় চবি সংগীত বিভাগে উপস্থিত থেকে তাঁদের এ মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন এবং ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

এরপর মাননীয় উপাচার্য বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিদর্শন করেন, নবাগত শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের ফুল দিয়ে বরণ করেন। এ সময় চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, অনুষদসমূহের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


মাননীয় উপাচার্য নবীন শিক্ষার্থীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান। মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের প্রাণোচ্ছ্বল পরিবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে মুগ্ধ হন। তিনি বলেন, সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তি হওয়ার আনন্দ অন্যরকম। এ আনন্দ চির অটুট রাখার জন্য তিনি ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে লেখাপড়ায় মনোনিবেশ করে প্রত্যেককে সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানান। মাননীয় উপাচার্য শিক্ষার্থীদেরকে সম্মানিত শিক্ষকবৃন্দের আদেশ-উপদেশ মেনে শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের পাশাপাশি নিয়মিত লাইব্রেরি ওয়ার্কের মাধ্যমে নিজেদের জ্ঞান ভান্ডারকে অধিকতর সমৃদ্ধ করার পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com