বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাপাহারে সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত

সাপাহারে সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত

হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে খাইরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত খাইরুল ইসলাম ১নং ইউনিয়ন আ’লীগের ৯ নং ওয়ার্ডের সভাপতি ও পিছলডাঙ্গা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে খাইরুল ইসলাম স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার তাফসীরের কালেকশন করার জন্য মোটরসাইকেল যোগে পোরশা উপজেলার গাঙ্গুরিয়ার উদ্দ্যেশে রওনা দেন। পথিমধ্যে উপজেলার তুলশীপাড়া এলাকায় বিপরীত দিক থেকে ছুটে আসা ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলে ভটভটি উল্টে যায়।

গুরতর জখম অবস্থায় স্থানীয়রা খাইরুলকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

উপজেলা আওয়ামীলেগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী জানান, খাইরুল ইসলাম মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে মারা গেছে। ভটভটি ঘটনাস্থলে উল্টে আছে। আমরা আপাতত ভটভটিটা নজরে রেখেছি। তবে চালক পলাতক রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com