বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাইকগাছায় পানিতে ডুবে নারীর মৃত্যু

পাইকগাছায় পানিতে ডুবে নারীর মৃত্যু


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
:

খুলনার পাইকগাছার স্মরণখালীতে পানিতে ডুবে মীরা রানী মন্ডল (৩৮) নামে এক স্বামী পরিত্যক্তা নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার স্মরণখালী গ্রামের পঙ্কজ মণ্ডলের মেয়ে।

পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ মৃগী (নিউরোলজিক্যাল) স্নায়ু রোগে ভুগছিলেন ।

এলাকাবাসী

সূত্র জানায়, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল আনু: সাড়ে ৮ টার দিকে বাড়ির পুকুরে থালা-বাসন পরিষ্কার করার সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ  জিয়াউর রহমান ও স্থানীয় লস্কর ইউপি চেয়ারম্যান কে, এম, আরিফুজ্জামান (তুহিন) মৃতের বাড়িতে যান।

থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের ঐক্যমতে ময়না তদন্ত ছাড়াই তার লাশ সৎকারের ব্যবস্থা করেন। প্রসঙ্গত, মৃত মীরা রানী মন্ডল লস্কর ইউনিয়নের কড়ুলিয়া গ্রামে বিয়ে হয়েছিল। তবে দীর্ঘ দিন পূর্বে একমাত্র ছেলেসহ স্বামী পরিত্যক্তা হয়ে পিত্রালয়ে অসহায় দিনাতিপাত করছিলেন।সর্বশেষ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন তার লাশের সৎকারের জন্য প্রয়োজনীয় কাঠ সরবরাহ করেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com