বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে ১৪ মাদকাসক্ত ও ছিনতাইকারী গ্রেফতার

ময়মনসিংহে ১৪ মাদকাসক্ত ও ছিনতাইকারী গ্রেফতার

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ৭৪ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

সোমবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে মাদকমুক্ত জেলা গড়ে তুলতে ডিবি পুলিশ নিয়মিত অবিযান চালিয়ে আসছে।

এরই অংশ হিসাবে সোমবার রাতে পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে ১৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এর মাঝে এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ নগরীর কাচারীঘাট নির্বাচন অফিসের পিছন থেকে ৪২ গ্রাম হেরোইনসহ ৩ মাদকাসক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করে।

তারা হলো, মোঃ আরমান ওরফে বাঘা , আহম্মদ আলী ওরফে দ্বীপ ও রিয়াজ। এসআই জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ র‌্যালীর মোড় এস কে হাসপাতালের সামনে থেকে ১৮ গ্রাম হেরোইনসহ আরো ৫ মাদকাসক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা হলো, রাকিবুল হাসান রাকিব, উজ্জল ইসলাম,সাদিকুর রহমান শাওন, শামীম মিয়া ও এম সাইফুর রহমান শাকিল।

এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ বলাশপুর রেলগেইটের সামনে থেকে ১৪ গ্রাম হেরোইনসহ অপর ৫ মাদকাসক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা হলো, শিপন মিয়া, মোঃ আলম, মোঃ সোহেল, আবু সাইদ ও শাহিন।  অফর অভিযানে এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ মুক্তাগাছার ভাবকী এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকাসক্ত ছিনতাইকারী রুপচাঁন মিয়াকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com