বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খুলনার পাইকগাছায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বোরো আবাদ

খুলনার পাইকগাছায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বোরো আবাদ


শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বোরো আবাদ। কিন্তু অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষি উপকরণের দাম বৃদ্ধি করায় খরচের পরিমাণ বেশি হয়েছে।

অনেকেই সরল সুদে ঋণ নিয়ে ধান চাষ করছে বলে জানান চাষিরা। উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে ৪ হাজার ৯শ হেক্টর লক্ষ্যমাত্রার স্থলে বোরো আবাদ হয়েছে ৫ হাজার ৬২২ হেক্টর জমিতে।ইতোমধ্যে শতভাগ রোপনের কাজ শেষ হয়েছে।

কৃষকরা এখন ফসল পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছে। পুরুষের পাশাপাশি বোরো চাষাবাদে এলাকার নারীরা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম জানিয়েছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, চলতি মৌসুমে ৫ হাজার ৬২২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। যার মধ্যে ২ হাজার ৪১২ হেক্টর ব্রি ধান-২৮, ১ হাজার ১৩৪ হেক্টর ব্রি ধান-৬৭, ১৯০ হেক্টর ব্রি ধান-৫৮, ৭৫ হেক্টর ব্রি ধান-৫০, ২৩ হেক্টর ব্রি ধান-৮৮, ৩০ হেক্টর ব্রি ধান-৭৪, ৫০ হেক্টর ব্রি ধান-৮১, ২১ হেক্টর ব্রি ধান-৭৭, ১২ হেক্টর ব্রি ধান-৭৮, ১০ হেক্টর ব্রি ধান-৯৯, ৩ হেক্টর ব্রি ধান-১০০, ৩০ হেক্টর ব্রি ধান-৬৩, ১৫ হেক্টর ব্রি ধান-৯২, ১৫ হেক্টর বিনাধান-১০, ১৫ হেক্টর

বিনাধান-১৪, ১৫ হেক্টর বিনাধান-২৪। উন্নত জাতগুলোর মধ্যে হাইব্রিড হিরা ১৪১ হেক্টর, শক্তি-২-৮৬ হেক্টর, তেজগোল্ড ১৪৩ হেক্টর, সিনজেন্টা-১২০৩- ২২২ হেক্টর, এসএল ৮ এইচ ২৯৫ হেক্টর, এম এস-১- ৩২৫ হেক্টর ও এসিআই-১- ৩৬০ হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বোরো ফসলের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষিবিদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন। এদিকে কৃষকরা জানিয়েছেন সরকারের নির্ধারিত মূল্য থেকে সারের বস্তাপ্রতি তিনশত থেকে শুরু করে চারশত টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। যার ফলে খরচের পরিমাণ বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com