বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শরণখোলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও কম্বল বিতরণ অনুষ্ঠিত

শরণখোলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও কম্বল বিতরণ অনুষ্ঠিত

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃবাগেরহাটের শরণখোলা উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ ও সাইডসেভার্স এর আয়োজনে শরণখোলা উপজেলার উত্তর খুড়িয়াখালী উদয়ন স্কুলে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময়, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ শেখ আসাদুজ্জামান আসাদ, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল,জনকণ্ঠের শরণখোলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, যায়যায়দিনের জেলা প্রতিনিধি ইশরাত জাহান,বর্তমান কথার শরণখোলা প্রতিনিধি মোঃ শাহীন হাওলাদার,বাংলার বার্তার জাকারিয়া হোসাইন সহ উদয়ন বাংলাদেশ ও সাইডসেভার্সের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এসময় সাউথখালী ইউনিয়নের ৭০ জন প্রতিবন্ধী ও দরিদ্র নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ সহ পরামর্শ প্রদান করা হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদয়ন স্কুলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ শেখ আসাদুজ্জামান আসাদ বলেন, যার চোখের আলো নেই,তাঁর কাছে পৃথিবী অন্ধকার। চোখের যে কোন সমস্যা হলে নিজেরা কখনও ডাক্তারী করবেন না। সঙ্গে সঙ্গে চক্ষু হাসপাতালে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎকের পরামর্শে চিকিৎসা সেবা নিবেন। মনে রাখবেন চোখ হচ্ছে অমূল্য সম্পদ। এ ব্যাপারে কখনও অবহেলা করা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com