বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আওয়ামী লীগ সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে

আওয়ামী লীগ সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:


 আওয়ামী লীগের সহ-সভাপতি বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেছেন, আওয়ামী লীগ সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে।

বিশ্বের অনেক উন্নত রাষ্ট্র এখনো করোনা ভাইরাসের টিকা দিতে পারেনি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার করোনা টিকা নিশ্চিত করেছেন।

জনসংখ্যার বড় একটি অংশ করোনা টিকা পেয়েছেন, এখন ১৭ বছরের নিচে যারা আছেন তারা পাবেন।
সোমবার নগরীর চান্দগাঁও থানার চান্দাপুকুর পাড় ফায়জুল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মা ও শিশুর স্বাস্থ্যসেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবায় সহযোগিতা করেন সেন্ট্রাল সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।


তিনি বলেন, সমাজের বিত্তশালীরা যদি এগিয়ে আসেন, তাহলে সমাজের অনেক সমস্যা সমাধান সম্ভব। আজ ফায়জুল ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। এভাবে আমাদের সকলে নিজের আশেপাশের মানুষের খোঁজ খবর নিলে তাদের পাশে থাকলে সমাজ ও রাষ্ট্র আরো এগিয়ে যাবে।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এস এম নছরুল কদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফায়জুল ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম নুরুল কদির, সেন্ট্রাল সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোঃ রেজাউল ইসলাম, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাঈনুর রহমান।


বিশেষ অতিথির বক্তব্যে ফায়জুল ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম নুরুল কদির বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের পরিবারের মুরব্বিদের নামে আমাদের এই সংগঠন। আমরা মানুষের জন্য, সমাজের জন্য কিছু করার মানসে কাজ করছি। আমাদের কিছু পাওয়ার নাই, আমরা সমাজকে কিছু দিতে চাই। 


বিশেষ অতিথির বক্তব্যে সেন্ট্রাল সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোঃ রেজাউল ইসলাম বলেন, সামাজিক এসব কাজে আমাদের সম্পৃক্ত করার জন্য আমরা হসপিটালের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানুষের সেবা করা আমাদের কাজ, সেটা যখন মানুষের দোরগোড়ায় দাঁড়িয়ে করতে পারি তখন আত্মতৃপ্তি বোধ করি।
বিশেষ অতিথির বক্তব্যে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাঈনুর রহমান বলেন, মানুষ মানুষের জন্য একথা সমাজের অনেকেই এখন ভুলে গেছে। কিন্তু ফায়জুল ফাউন্ডেশনের এ উদ্যোগ সেটা আবার মনে করিয়ে দিয়েছে। আমরা সকলেই মানুষ, একজনের পাশে আরেকজনের থাকা আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুরাগ ক্লাবের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com