বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে বি পি দিবস পালন

গৌরীপুরে বি পি দিবস পালন


ওবায়দুর রহমান,গৌরীপুর, ময়মনসিংহ:

বাংলাদেশ স্কাউটস গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বি পি দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বি পি) এর জন্মদিন উপলক্ষে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।

১৮৫৭ সালের ২২ ফেব্রæয়ারি তিনি লন্ডনে জন্ম গ্রহণ করেন। সারাবিশ্বে এ দিনটি বি পি দিবস হিসেবে স্বীকৃত।
মঙ্গলবার সকাল ১১টায় গৌরীপুর উপজেলা স্কাউটস ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


পরে উপজেলা পরিষদের সামনে আ¤্রকাননে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ আঞ্চলের উপ-কমিশনার (উন্নয়ন) ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক দেওয়ান কামরুজ্জামান খান কামাল, কমিশনার আমজাদ হোসেন খান, সহকারী কমিশনার ম. নুরুল ইসলাম, মোঃ আব্দুল মালেক, কাব লিডার নয়ন কুমার দাস প্রমুখ।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্কাউটস কমিটির সহযোগী সদস্য মুরাদ হোসেন। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com