বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার


নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

গ্রেফতারকৃত ওহাব হোসেন (২১) উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের আবুল কাশেম পাটোয়ারীর ছেলে।  

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার ১নং আমানউল্লাহপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের ইসলামীয়া মার্কেটের সামনে থেকে গ্রেফতার করে র‌্যাব-১১।  

দুপুর ২টার দিকে র‌্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের (কোম্পানী কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

ওই  প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,গ্রেফতারকৃত আসামী ওহাবের স্বভাব চরিত্র ভালো নয়। সে এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যব-১১ এর একটি দল অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী পাইপগানসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে নোয়াখালী চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com