বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পীরগঞ্জে লোহার রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার করার অভিযোগ

পীরগঞ্জে লোহার রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার করার অভিযোগ

পীরগঞ্জ প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ডিগ্রি কলেজে ওয়াশ ব্লক নির্মাণ কাজে লোহার রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার করার অভিযোগ উঠেছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে কলেজের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ওয়াশ ব্লক নির্মাণ কাজ পরিদর্শনকালে কলেজ কর্তৃপক্ষের কাছে বিষয়টি ধরা পড়ে।


কলেজের সহকারী অধ্যাপক তৈয়ব আলী জানিয়েছেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৭ লাখ টাকায় তাদের কলেজে একটি ওয়াশ ব্লক নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে অধ্যক্ষ করিমুল ইসলামসহ শিক্ষক-কর্মচারীরা কলেজের শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য যান। শ্রদ্ধা নিবেদন শেষে কলেজ মাঠে নির্মাণাধীন ওয়াশ ব্লকের নির্মাণ কাজ পরিদর্শনে যান তারা।


এ সময় তারা দেখতে পান ওয়াশ ব্লকের জন্য সদ্য তৈরি করা স্লাবের (ঢাকনা) এক প্রান্তে বাঁশের বাতার অংশ বিশেষ বের হয়ে আছে। পরে স্লাব ভেঙে দেখেন, সেখানে লোহার রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা প্রকৌশলীকে মোবাইল ফোনে জানান তারা। নির্মাণ কাজে রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার করার বিষয়টি এলাকায় জানাজানি হয়।


কলেজের দাতা সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর জানিয়েছেন, করোনার কারণে কলেজ বন্ধ ছিল। এ সময় ওয়াশ ব্লকের ভবন নির্মাণ কাজ তাদের সেভাবে তদারকি করা সম্ভব হয়নি। এখন স্লাবে রড়ের পরিবর্তে বাঁশ পাওয়া যাচ্ছে। তাহলে ভবন নির্মাণ কাজে কী ব্যবহার করা হয়েছে, তা আল্লাহই জানেন। এটা যাচাই করা জরুরি।


এ বিষয়ে নির্মাণ কাজের ঠিকাদার ফারুক হোসেন বলেন, তাকে না জানিয়ে সাইডের মিস্ত্রী এ কাজ করেছে। তাকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে।
উপজেলা প্রকৌশলী শামীম হোসেন বলেন, তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে কর্মকর্তাকে প্রেরণ করা হয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, ইঞ্জিনিয়ারকে বলে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com