বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভাষা দিবসে বাঁশখালী প্রেসক্লাবের পুস্পস্তবক প্রদান ও আলোচনা সভা

ভাষা দিবসে বাঁশখালী প্রেসক্লাবের পুস্পস্তবক প্রদান ও আলোচনা সভা


এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ 


অমর একুশের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলার বাঁশখালী প্রেসক্লাব ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন পুর্বক শহীদ বেদীতে পুস্পস্তবক প্রদান করে এক আলোচনা সভার আয়োজন করে। 

২১ ফেব্রুয়ারী’২২ ইং সোমবার শহীদ দিবসের প্রথম প্রহর ভোর ৬ টার সময়বাঁশখালী প্রেস ক্লাবের কর্মকর্তা সাংবাদিকরা প্রভাত ফেরি করে বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ৯ টার সময় উপজেলা সদরস্থ বাঁশখালী থানার সামনে বাঁশখালী প্রেস ক্লাব মিলনায়তনে ভাষা দিবসের তাৎপর্য্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাসের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক জসীম উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মুহাম্মদ সাঈদুল ইসলাম, সহ-সভাপতি জাকের আহামদ, সহ- সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক রাশেদী, সাংগঠনিক সম্পাদক ছৈয়দুল আলম, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম মিরাজ, সহ-অর্থ সম্পাদক মো: দিদারুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ এরশাদ, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন, সাহিত্য সম্পাদক হায়দার আলী, নির্বাহি সদস্য শামীম সরওয়ার আলম চৌধুরী সহ প্রিন্ট, ইলেকট্রোনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত স্থানীয় বিভিন্ন সংবাদিকবৃন্দ।

বক্তরা বলেন, বাঙ্গালীর মা’য়ের মুখের ভাষা কেড়ে নিতে পশ্চিমারা যে চক্রান্ত করেছিল, তার প্রতিবাদ করতে গিয়ে বাংলার যে দামাল ছেলেরা মাতৃভাষার অধিকার রক্ষা করতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, শাহাদাত বরন করে জিবনকে উৎস্বর্গ করেছিল, তা আজ বিশ্বব্যাপী স্বিকৃত ও নন্দিত। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এমন কঠিন ত্যাগ ও দৃষ্ঠান্ত পৃথিবীতে বিরল। ভাষা অান্দোলনের সেইসব বীর শহীদরা পৃথিবীর বুকে অমর, অক্ষয় ও অমলিন হয়ে থাকবে চিরকাল। কিন্ত দুঃখজনক হলেও সত্য যে, কালের বিবর্তনে পরবর্তি প্রজন্ম মাতৃভাষার প্রতি যতটুকু আন্তরিক ও সচেতন হওয়া উচিত ছিল, তা প্রতিফলিত হয়নি।

সমাজের শিক্ষিত নাগরিকরাও যখন বাংলা বানান ভূল লিখে অথবা কথায় কথায় শুদ্ধ বাংলা চর্চ্চার প্রতি উদাসীন হয়ে ভিনদেশী ভাষাপ্রীতি ও সংস্কৃতির প্রতি আগ্রহী হতে দেখি তখন জাতী হিসাবে খুব কষ্ট হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com