বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কোম্পানীগঞ্জে গাঁজা-চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

কোম্পানীগঞ্জে গাঁজা-চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার


 নোয়াখালী প্রতিনিধি:


 নোয়াখালীর কোম্পানীগঞ্জে গাঁজা- চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

 গ্রেফতারকৃত আবুল বাশার লিটন (৪৯) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মতি মিয়াজী বাড়ির মৃত নিজাম উদ্দিনের ছেলে।  

গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মতি মিয়াজী বাড়িতে অভিযান চালিয়ে এ মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।  

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেচা কেনার খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ওই মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক কারবারির একটি বসত ঘর থেকে ১৭ বোতল চোলাই মদ ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করে এবং মাদক কারবারি লিটনকে গ্রেফতার করে।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন রোমন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।   তিনি আরো বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com