বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সখীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সখীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


বাদল হোসাইন সখীপুর(টাংগাইল)প্রতিনিধিঃ-

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের সখীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়।

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে উপজেলা পরিষদ,পৌরসভা ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা আ’লীগ, সখীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারীর সভাপতিত্বে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত শিশু কিশোরদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।এছাড়াও উপজেলা ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার বিভিন্ন মসজিদের শতাধিক ইমামদেরকে নিয়ে আলোচনা সভা ও বাদ যোহর উপজেলার সকল মসজিদে মিলাদ মাহফিল ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপসানালয়ে বিশেষ প্রর্থনার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com