বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৭২ ঘন্টা বিদ্যুৎহীন থাকবে সিলেট

৭২ ঘন্টা বিদ্যুৎহীন থাকবে সিলেট

রুহিন আহমদ, সিলেট :

সিলেট নগরের জরুরী মেরামত কাজের জন্য বিভিন্ন এলাকায় তিনদিন টানা ৫ ঘন্টা থেকে ৮ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। গ্রাহকরে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

রোববার রাতে গণমাধ্যমে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন ৩৩ কেভি ও ১১ কেভি ফিডারের আওতাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইন ও ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ এবং রাইটওয়ে অফ বরাবর গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) শিবগঞ্জ ও উপশহর ফিডারের আওতাভূক্ত উপশহর ব্লক- এ, বি, সি, ডি, তেররতন, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, সাদিপুর ও তৎপার্শ্ববর্তী এলাকায় সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) নাইওরপুল ফিডারের আওতাধীন ঝর্ণা, কুমারপাড়া মেইনরোড, ধোপাদিঘীরপাড়, নাইওরপুল ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বালুচর ও রায়নগর ফিডারের আওতাভূক্ত বালুচর, আরামবাগ, সোনারপাড়া, মজুমদারপাড়া, পূর্ব মিরাবাজার ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com