বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে বন্ধুসভার ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র প্রদান

ঝালকাঠিতে বন্ধুসভার ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র প্রদান


মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ভাষার মাসকে সামনে রেখে ” ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতা ২০২২ ” এর চুড়ান্ত পর্ব ২১ই ফেব্রুয়ারী রোজ সোমবার সকাল সাড়ে ৯টায় মহিলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। 


প্রভাত ফেরীতে বন্ধুসভার বন্ধুরা পুষ্পমাল্য অর্পন শেষে ঝালকাঠির স্থানীয় মহিলা পরিষদ হল রুমে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সনাতনী বির্তক প্রতিযোগিতায় ঝালকাঠি বন্ধুসভার সদস্যদের থেকে গ্রুপ পর্ব থেকে বিজয়ী দুটি দল চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। তারা হলেন একুশের বর্ণমালা পক্ষ দলের দলনেতা নাজ, অস্মিতা, যুবায়ের। ধানসিঁড়ি বিপক্ষ দলের দলনেতা আমিনুল ইসলাম, সাব্বীর, সুমাইয়া। 


একুশের বর্নমালা পক্ষ দল ধানসিঁড়ি বিপক্ষ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা হিসেবে র্নিবাচিত হয়েছেন পক্ষ দলের দলনেতা মুসরান জাহান নাজ। এই চুড়ান্ত পর্বের বিষয় ছিলো “বর্তমান প্রজন্মের কাছে ৫২ শুধুই একটি শব্দ মাত্র”। 


এই সনাতনী বিতর্ক প্রতিযোগিতার প্রধান বিচারকের আসনে ছিলেন বন্ধুসভার উপদেষ্টা হেমায়েত উদ্দিন হিমু, আরো উপস্থিত ছিলেন প্রথম আলো’র জেলা প্রতিনিধি আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ, ঝালকাঠি বন্ধুসভার সভাপতি আবির হোসেন রানা, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা। প্রতিযোগিতা শেষে সকলের মাঝে সনদপত্র তুলে দেওয়া হয়।প্রতিযোগিতার সভাপতিত্ব করেন ঝালকাঠি বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক ও বিতার্কিক জালিছ মাহমুদ। এছাড়াও বন্ধুসভার অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com