আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
২১/০২/২০২২ তারিখে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার,ত্রিশাল মো: আক্তারুজ্জামান ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।পরিদর্শনকালে বিজ্ঞ জেলা প্রশাসক গণটিকা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য,গণটিকা কার্যক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য, সত্তর শতাংশ (৭০%) জনগণকে গণটিকা কার্যক্রমের আওতায় আনা প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসন বদ্ধপরিকর।
Leave a Reply