বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁয় কবর স্থানের জমি দখল করতে বাধা দেওয়ায় মারধরের অভিযোগ

নওগাঁয় কবর স্থানের জমি দখল করতে বাধা দেওয়ায় মারধরের অভিযোগ


অন্তর আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ

কবর স্থানের জমি দখল করতে নানাভাবে হুমুকি ধামকি দিয়ে আসছিল মোছা. রাশেদা বেগম ও তারপরিবারকে। এর একপর্যায় গত (১৯ ফেব্রুয়ারি)  শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হটাৎ করে মো. আলমগির হোসেন তার ছেলে সজীব হোসেন সহ আলমগির হোসেনর স্ত্রী শিরিন। রাশেদার বাড়ির উত্তর পাশে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে ওই পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেয়। রাশেদা বেগমের ছেলে শরিফুল ইসলাম ও তার স্ত্রী অনিকা আক্তার সকালে বাসা থেকে বের হলে আলমগির হোসেন তার ছেলে সজীব হোসেন গালাগালির একপর্যায়ে লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত শুরু করে। রাশেদা বেগম সহ পরিবারের সদস্য গণ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করতে এগিয়ে এলে তাদের এলোপাথাড়ি মারপিট শুরু করে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়।

ভুক্তভোগী মোছা. রাশেদা বেগম অভিযোগ করে বলেন, প্রভাবশালী আলমগির হোসেন দীর্ঘদিন তার পরিবারের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছে। এ ব্যাপারে থানায় একটি মামলাও হয়েছে। মামলার পর তারা আরো বেপারোয় হয়ে পড়েছে। মামলা তুলে নিতে এখন হুমকি-ধামকি দিয়ে আসছে। মামলা তুলে নিতে না চাওয়ায় তারা শনিবার বাড়ির পাশে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়েছে এবং মারপিট করছে বাড়ি থেকে বের হতে দিচ্ছেনা। 

একই গ্রামের খাদেম হোসেন বলেন, তারা কোন কিছুকেই তোয়াক্কা করে না। আলম হোসেনের অত্যাচারে গ্রামের সাধারণ মানুষ চরম ভাবে অতিষ্ঠ। শুধু তাই নয় তারা পারিবারিক কবরস্থানের জমি জোর করে দখল করে নেওয়ার চেষ্টা করছে।

তবে অভিযুক্ত মো. আলম হোসেন এ বিষয়ে কথা বলতে রাজি নয় বলে জানান।

এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জুয়েল বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com