মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ
চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ এর প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘৫২ এর সকল ভাষা শহীদদের প্রতি চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় এবং প্রভাত ফেরীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা,সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্না, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম কামরুজ্জামান খাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাঃ সম্পাদক পীযূষ কান্তি রায়, চিতলমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন শেখ, উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মোঃ নজরুল ইসলাম শেখসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফায়জুন্নেছা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণাসহ প্রমূখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।
Leave a Reply