বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিংগাইরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সিংগাইরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জের সিংগাইরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

আজ সোমবার(২১ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে উপজেলা চত্বরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন,সিংগাইর থানা,উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ,বিভিন্ন শিক্ষা,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে পুষ্পমাল্য অর্পন করেন।

এবং ভাষা শহিদদের স্মরণে ১ মিনিট করে নীরবতা পালন করেন। পরবর্তীতে অফিসার্স ক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে,উপজেলা বলধারা ইউনিয়নের রফিক নগর গ্রামের শহীদ রফিকের নিজ বাড়ীর শহীদমিনারে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ,জেলা পুলিশ সুপার মোহাম্মদ.গোলাম আজাদ খান পিপিএম বারসহ স্থানীয় প্রশাসন ও নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পন করেন।

এরপর তারা ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর পরিদর্শন বহি স্বাক্ষর করেন। এ উপলক্ষে শহিদ রফিক জাদুঘর চত্বরে ৪ দিন ব্যাপি আলোচনা‌ সভা ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com