আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও সুশীল সমাজের অংশগ্রহনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ পালিত হয়েছে ।
দিবসের কর্মসূচীর মধ্যে একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন,দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর পুলিশ প্রশাসন,শিক্ষক সমিতি পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এরপর সকালে প্রভাত ফেরী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
Leave a Reply