বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা কুবি প্রেস ক্লাবের

একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা কুবি প্রেস ক্লাবের


কুবি প্রতিনিধি :


একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব পালন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।


২১ ফেব্রুয়ারি রাত ১২.০১ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার এবং সাধারণ সম্পাদক সাফায়িত সিফাতসহ অন্যান্য সদস্যরা যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।


এছাড়াও তাদের কর্মসূচির মধ্যে ছিল দেয়ালিকা প্রদর্শন। সংবাদ-চিত্রে ভাষা আন্দোলন’ শিরোনামে শহীদ মিনারের সামনে একুশের প্রথম প্রহরে দেয়ালিকা প্রদর্শন করা হয়। এই দেয়ালিকা প্রদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ.এম. আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, শিক্ষকবৃন্দসহ আরও অনেকে।


শহিদ দিবস পালন এবং দেয়ালিকা প্রসঙ্গে কুবি প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার বলেন, যে ভাষা শহিদদের রক্তে আমাদের ভাষা মুক্ত হয়েছে তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আজকের আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতির পেছনের ইতিহাসকে তুলে ধরার প্রচেষ্টা থেকেই এই দেয়ালিকার আয়োজন করেছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com