বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নাটোরে একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

নাটোরে একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

ইমাম হাছাইন পিন্টু, নাটোর:

নাটোরে বিনম্র শ্রদ্ধা এবং যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেছেন সংসদ সদস্য ,জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংগঠন।

রাত ১২ টা ১ মিনিটের সময় শহরের কানাইখালী মাঠের কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পার্ঘ নিবেদন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস,জেলা প্রশাসক শামীম আহমেদ,পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম,নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এরপর শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন সংগঠন পুস্পার্ঘ নিবেদনের মধ্যে দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। সোমবার ভোর থেকে শুরু হয় পুস্পার্ঘ নিবেদন। বিভিন্ন সংগঠন প্রভাতফেরি করে শহীদ বেদীতে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ।

এছাড়াও নাটোরের গুরুদাসপুরে রাত ১২ টায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি রাজনৈতিক সামাজিক অসংগঠনে পক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন,পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, সহকারি কমিশনার ভূমি মো রাসেল, গুরুদাসপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com