মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, বিএনপির সম্মেলন পণ্ড

ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, বিএনপির সম্মেলন পণ্ড


মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা।

রবিবার (২০ফেব্রুয়ারী) সকাল ১১টায় শহরের মধ্যচাঁদকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করেন, সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেল সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন। পুলিশ গিয়ে উপস্থিত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সম্মেলনস্থলে গিয়ে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে। এতে পণ্ড হয়ে যায় সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে সম্মেলন করার জন্য কোন অনুমতি দেওয়া হয়নি।

এর পরেও তারা কার্যালয়ে আসলে পুলিশ তাদের সরিয়ে দেয়। কারা কার্যালয় ভাঙচুর করেছে, তা পুলিশের জানা নেই বলেও জানান তিনি। ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির জানান, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবসের কর্মসূচি নিয়ে ব্যস্ত। বিএনপির অভ্যন্তরিণ কোন্দলের কারণে অফিস ভাঙচুর হতে পারে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com