জেলা প্রতিনিধি, পঞ্চগড়ঃ সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতার্ত মানুষের মাঝে সদর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।আজ ২০/০২/২২ ইং রোজঃ বরিবার জেলা পরিষদ প্রাঙ্গনে বিকাল ৫ টায় শীতার্ত মানুষের মাঝে জেলা পরিষদের সার্বিক সহযোগিতা উক্ত শীতবস্ত্র বিতরণ করেন সদর উপজেলা যুবলীগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট। বক্তব্যকালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে আমাদের পথচলা। আওয়ামীলীগ সরকার সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সেই ধারাবাহিকতায় সারা দেশব্যাপী অসহায় মানুষের জন্য সম্মানী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা সহ অসংখ্য সেবা কার্যক্রম অব্যহত রেখেছেন। তিনি সকলের নিকট জননেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মামুনুর রশীদ লায়ন,বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.মির্জা গোলাম সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ আবু সারোয়ার বকুল সহ সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম সারোয়ার লিটন।
Leave a Reply