মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধানঃ
কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে হাসপাতাল সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সদর আসনের সাংসদ ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোঃ মহিউদ্দিন, সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরীসহ অন্যা্ন্যরা।
সভার সভাপতি সাংসদ বাহার বলেন, গেল দুবছরে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যাপক উন্নয়ন হয়েছে। বাকি কিছু থাকলে আলোচনা করে তা বাস্তবায়ন করা হবে। সহসাই কুমিল্লা বিভাগ হচ্ছে তবে আমাদের দাবী কুমিল্লা নামেই যেন বিভাগ হয়।
এ সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো কুমিল্লার সকল মানুষের হ্রদয়ের স্পন্দন কুমিল্লা নামে বিভাগের জন্য। তিনি যেন কুমিল্লা নামেই বিভাগ দেন।
কুমিল্লা বিভাগ হওয়ার সাথে সাথে এ মেডিকেল কলেজটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। আমরা সে লক্ষে কাজ করছি ও প্রস্তুতি নিচ্ছি। সকলের সহযোগিতায় একে এগিয়ে নিতে চাই।
Leave a Reply