কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা কর্তৃক ‘শহিদদের স্মরণ করি বাংলা বর্ণমালায়’ এই শিরোনামে দেয়ালিকা উন্মোচন করা হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ. এফ. এম. আবদুল মঈন এর লেখনীর মাধ্যমে এ দেয়ালিকা উন্মোচন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক জি. এম. মনিরুজ্জামান , গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু।
আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর কুমিল্লা জেলার স্টাফ রিপোর্টার গাজিউল হক সোহাগ, বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য।
সংগঠনের সাধারণ সম্পাদক ঐশী ভৌমিক বলেন, ২১ ফেব্রুয়ারী শহিদ দিবস উপলক্ষে, শহিদদের স্মরণ করে বন্ধুসভার আয়োজনে আমরা দেয়ালিকা তৈরী করছি। একমাত্র আমরাই সেই জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি। একটি জাতির মূল ভিত্তি তাদের সংস্কৃতি।
যখন সেই সংস্কৃতির উপর আঘাত আসে তখন বাঙালি জাতি নিজেদেরকে আর আটাকাতে পারিনি। অকাতরে প্রাণ দিয়েছে শুধুমাত্র ভাষার জন্য। যে ইতিহাস পৃথিবীতে বিরল। তাই এইদিন আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা শহিদদের বিভিন্ন মাধ্যমে স্মরণ করে থাকি। শাহিদদের স্মরণে এটা আমাদের প্রচেষ্টা।
Leave a Reply