বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশা‌লে সার্জেন্ট কিবরিয়া ট্রাফিক পুলিশ বক্স এর উদ্বোধন

ব‌রিশা‌লে সার্জেন্ট কিবরিয়া ট্রাফিক পুলিশ বক্স এর উদ্বোধন


এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

সার্জেন্ট কিবরিয়া ট্রাফিক পুলিশ বক্স এর শুভ উদ্বোধন করেন  অতিরিক্ত আইজিপি, পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার । আজ রোববার দুপুর ১২ ঘটিকায় বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হিরণ পয়েন্টে প্রয়াত সার্জেন্ট কিবরিয়া স্মরণে পু‌লিশ বক্স‌টি স্থাপন করা হয়।

উল্লেখ্য যে প্রয়াত সার্জেন্ট কিবরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ২০১৫ সালের ৩১ মে সার্জেন্ট পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাহার প্রথম এবং শেষ কর্মস্থল  বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত থাকাকালীন ২০১৯ সালের ১৫ জুলাই কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় হয়ে ১৬ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন।

সার্জেন্ট কিবরিয়ার  প্রতি সম্মান জানিয়ে তার স্মৃতি ধরে রাখার প্রয়াসে অতিরিক্ত আইজিপি পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের উদ্যোগে, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক, এস এম তানভীর আরাফাত পিপিএম-বার এর সার্বিক তত্ত্বাবধানে সার্জেন্ট কিবরিয়া ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়। 


 ট্রাফিক বক্স উদ্বোধনকালে এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মােঃ জুলফিকার আলী হায়দার, উপ পুলিশ কমিশনার, (দক্ষিণ) মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক),  এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার সিএসবি খান মুহাম্মদ আবু নাসের, প্রয়াত সার্জেন্ট কিবরিয়ার বাবা-  ইউনুস আলী সরদার, মা- সাহিদা বেগম, স্ত্রী- সার্জেন্ট মৌসুমী কিবরিয়া, সন্তান-শাহান মাহমুদ ওহী সহ বিএমপি’র  অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ,  বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com