বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তানোরে ৫টি মামলার আসামি ৯ বোতল ফেন্সীডিলসহ দুইজন গ্রেপ্তার

তানোরে ৫টি মামলার আসামি ৯ বোতল ফেন্সীডিলসহ দুইজন গ্রেপ্তার

   

 সোহানুল হক পারভেজ তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোরে ১টি অস্ত্র মামলাসহ ৫টি মাদক মামলার আসামি চৌবাড়িয়া এলাকার মাদকের গডফাদার মালশিরা গ্রামের সিরাজ মন্ডলের পুত্র খোকন (৩৩) ও তার সহযোগী পারিশো গ্রামের এমরুল কাশেমের পুত্র ফরহাদ আলীকে (২৫) নয় বোতল ফেন্সীডিলসহ গ্রেপ্তার করা হয়েছে।


সম্প্রতি আজ (১৯ ফেব্রুয়ারী) রবিবার  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া সংগীয় ফোর্সসহ মালশিরা এলাকা থেকে ফেন্সীডিলসহ তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করেন।


এঘটনায় তানোর থানার এসআই নিজাম উদ্দীন বাদি হয়ে ২জনকে আসামি করে তানোর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসায়ীরা এলাকায় মাদকসহ ফেন্সীডিলের ব্যবসা করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানাধীন কামারগাঁ ইউনিয়নের পারিশো মৌজাস্থ দূর্গাপুর উচ্চবিদ্যালয়ের মেইন গেটের সামনে পাকা রাস্তার উপরে ৯ বোতল ফেন্সীডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।


প্রসঙ্গ, এই মামলার ২ নম্বর আসামি খোকনের বিরুদ্ধে ১টি অস্ত্র আইনের ও ৪টি মাদকদ্রব্য আইনের মামলাসহ ৫টি মামলা সংশ্লিষ্ট আদালতে বিচারাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com