বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কোম্পানীগঞ্জে অটোচালক হত্যা:শ্রীঘরে ১

কোম্পানীগঞ্জে অটোচালক হত্যা:শ্রীঘরে ১


 নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের অটোরিকশাচালক বলরাম মজুমদার (১৫) হত্যা মামলায় এক যুবককে গ্রেফতার করে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ।

গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত শুক্রবার রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের কেটিএমহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আবদুল মোতালেব লিটন (৩৫) সে ফেনীর সোনাগাজীর চরসাহাভিকারী গ্রামের আবদুল আলীর ছেলে এবং আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানা যায়।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ, ফেনীর সোনাগাজীসহ আশপাশের জেলায় ৪-৬টি গরু চুরির মামলা রয়েছে। তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, আটক আসামি লিটনকে অটোচালক হত্যা ও গরু চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক গরু চুরির মামলাও রয়েছে।  

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মহিষের ডগির একটি ধানক্ষেত থেকে ব্যাটারিচালিত অটোরিকশাচালক বলরামের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত একজনকে গ্রেফতার দেখাল।  তবে নিহত অটোচালকের  রিকশাটি এখনো নিখোঁজ রয়েছে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com