বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঈদের নামাজ আদায় করার সময় ১০ মুসল্লিকে কোপাল প্রতিপক্ষ

ঈদের নামাজ আদায় করার সময় ১০ মুসল্লিকে কোপাল প্রতিপক্ষ

মাগুরার শ্রীপুরে ঈদের নামাজ নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০০ বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।এসময় ঈদের নামাজে দাঁড়ানো অবস্থায় ১০/১২ জন মুসল্লিকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।পরে অন্তত ৫০ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ওই এলাকার আসাদ শেখসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, সকালে পূর্ব পরিকল্পিতভাবে ঈদের নামাজ নিয়ে সামান্য কথা কাটাকাটির ঘটনা ঘটে শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মোতাসসিম বিল্লাহ সংগ্রাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির মোল্যার সমর্থকদের মধ্যে।

ওই ব্যক্তিদের দাবি, এ ঘটনার এক পর্যায়ে শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মোতাসসিম বিল্লাহ সংগ্রামের নির্দেশে শিহাব বিশ্বাস, আবু সাঈদ মণ্ডল, বক্কার মোল্যার নেতৃত্বে বেছে বেছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির মোল্যার সমর্থকদের বাড়িতে আক্রমণ শুরু হয়। এ সময় তারা ঈদের নামাজে দাঁড়ানো অবস্থায় ওসমান, আবু তালেব, ফুয়াদসহ ১০/১২ জনকে কুপিয়ে আহত করে। অন্তত ১শ’ বাড়িঘর ভাঙচুর করে ও ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম করে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনা স্বীকার করেছেন।

তিনি জানান, ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ চলে আসে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ অন্তত ৫০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি চালায়। এ সময় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com