বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঁশখালীতে সুলতানুল কবির চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বাঁশখালীতে সুলতানুল কবির চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় উদ্বোধন করা হল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বাঁশখালী আপামর জনতার অবিসম্বাধিত নেতা প্রয়াত সাংসদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরীর নামে ওনার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।

১৯ ফেব্রুয়ারী’২২ ইং, শনিবার বিকেলে উপজেলার প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) শাব্বির ইকবাল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুক, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, বৈলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নান্টু কুমার দাশ, রাজনীতিবিদ রাশেদ আলী, ফজলুল কাদের, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, সমাজসেবক নজরুল ইসলাম সিকদার, ইউপি সদস্য আবদুর রহমান, আবদুল আলিম, শাহাদাত হোসেন মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।প্রধান অথিতির বক্তব্যে চট্টগ্রাম জেলা নির্বাহি কর্মকর্তা শাব্বির ইকবাল বলেন, বাঙ্গালী জাতীকে একটি স্বাধিন দেশ, ও একটি পতাকা উপহার দিতে দেশের স্বাধিনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধারা যে গৌরবোজ্বল ত্যাগ স্বিকার করেছেন, তা ইতিহাসে অমলিন।

বাঁশখালীতে জন্ম নেওয়া ক্ষনজন্মা বিশিষ্ট মুক্তিযোদ্ধা এডঃ সোলতানুল কবীর চৌধুরীর স্মৃতি রক্ষার্থে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিঃসন্দেহে একটি দারুন উদ্যোগ। এ টুর্নামেন্টের মাধ্যমে দেশের যুবসমাজের ইতিবাচক মনোভাব সৃষ্টির পাশাপাশি দেশের স্বাধিনতা সার্বভৌমত্বের প্রতি জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com