ইসমাইল হোসেন চাটমোহর(পাবনা) প্রতিনিধি:
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পাবনার চাটমোহরে শনিবার ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।
এ উপলক্ষে সকালে বের হয় বর্নাঢ্য র্যালী। র্যালীটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহর সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন,চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল,প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন,কৃষক মোঃ ইউসুফ আলী,নার্সারী মালিক মোঃ মামুনুর রশিদ প্রমূখ। আজ বিকেলে এই মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলায় ১৩টি স্টল স্থান পেয়েছে।
Leave a Reply