বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিলেটে “কাল্পনিক বিতর্ক” বিজ্ঞান-দর্শন- সাহিত্য বইয়ের মোড়ক উন্মোচন

সিলেটে “কাল্পনিক বিতর্ক” বিজ্ঞান-দর্শন- সাহিত্য বইয়ের মোড়ক উন্মোচন

উৎফল বড়ুয়া,  সিলেট :

যুক্তরাস্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ইমেরটাস প্রফেসর খন্দকার রেজাউল করিমের “কাল্পনিক বিতর্ক” বিজ্ঞান-দর্শন-সাহিত্য বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল সিলেটের রিকাবীবাজারস্থ কবি নজরুল একাডেমি মিলনায়তনে ১৮ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায়।

সৃজন বন্ধুসভা কবিকণ্ঠ ও আরণ্যক সাহিত্য পত্রিকার যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি, গবেষক ও শিক্ষাবিদ মোঃ শামছ উদ্দিন (আরণ্যক শামছ)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সংগঠক ও লেখক মাহবুবুজ্জামান চৌধুরী, কবি মুহম্মদ ইমদাদ, কবি মামুন সুলতান ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে কাল্পনিক বিতর্ক বইয়ের পাঠ পর্যালোচনায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মোঃ ইমদাদ বলেন, বাংলা সাহিত্যের ইতিহাসে বইটি একটি নতুনমাত্রা যোগ করেছে এবং বাংলা সাহিত্যকে বিশ্বসাহিত্যের অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছে।

এই বইয়ে বিজ্ঞান দর্শন এবং সাহিত্যের অনেক জটিল বিষয়কে ভাষার সাবলিলতায় প্রাঞ্জল করে তোলা হয়েছে। বইটি সকল শ্রেণীর পাঠকের কাছে সমাদৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে কবি আরণ্যক শামছ বলেন, ‘সাহিত্য-বিজ্ঞান-দর্শন’ এর অপূর্ব মেলবন্ধন লেখক অত্যন্ত সুনিপুণ ভাবে তুলে ধরেছেন। তিনি আরও বলেন যে সকল শিক্ষার্থী স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য এ গ্রন্থটি জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং এই গ্রন্থটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা উচিত।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক ও লেখক এইচ আই হামিদ, কবি ও প্রাবন্ধিক মোঃ আব্দুল হক, প্রফেসর জান্নাত আরা খান পান্না ও পদার্থ বিজ্ঞানের শিক্ষক রাসেল আহমদ প্রমুখ। বক্তারা বইটির উচ্চসিত প্রশংসা করে বলেন, এই বইটি স্কুল ও কলেজ পর্যায়ে পাঠ্যসূচির অন্তরভুক্ত করা হলে শিশু ও তরুনরা বিজ্ঞান চর্চায় এগিয়ে আসবে। 

কবিকণ্ঠের মুখ্যপরিচালক বাবুল আহমদের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন ডাঃ সামসুন নুর মানব, চন্দ্রশেখর দেব, অমিতা বর্ধন, হাবিবুল্লাহ্ হেলালী, সুলতানা রাজিয়া আছমা, শফিকুল ইসলাম সোহাগ, সায়্যিদ শাহীন, জাহানআরা জায়গীরদার, হরিপদ চন্দ, বাবুল আহমদ, মোসাব্বির আহমদ, প্রমুখ কবিগণ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইউসুফ আলী, শিক্ষক জসিম উদ্দিন, প্রভাষক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com