বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুবর্ণচর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুবর্ণচর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুবর্ণচর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে সুবর্ণচর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার চর আমানউল্যা জব্বারিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইসচেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলোসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ছাত্র দল, যুব দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, জাসাস, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে সাবেক উপজেলা সভাপতি এবিএম জাকারিয়াকে পুনরায় সভাপতি, সাবেক সাধারণ সম্পাদককে পুনরায় সাধারণ সম্পাদক ও এডভোকেট সারোয়ার উদ্দিন দিদারকে সাংগঠনিক সম্পাদক এবং কামরুল আহসানকে দপ্তর সম্পদক করে আগামী দুবছরের জন্য ১০১ সদস্য বিশিষ্ঠ সুবর্ণচর উপজেলা বিএনপির কমিটি ঘোষনা করেন আলহাজ্ব মো. শাহজাহান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com