বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে প্রাইভেট পড়তে বাধ্য করা হয় শিক্ষার্থীদের

ঝালকাঠিতে প্রাইভেট পড়তে বাধ্য করা হয় শিক্ষার্থীদের


ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে নিয়মনীতির তোয়াক্কা না করে স্কুল শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করছেন রতন চন্দ্র বৈরাগী নামে এক স্কুল শিক্ষক। রতন চন্দ্র বৈরাগী উপজেলার গালুয়া এসকে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ-বিজ্ঞান বিভাগে  শিক্ষক।


জানাগেছে, গালুয়া এসকে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক না থাকায় সমাজ-বিজ্ঞানে নিয়োগ প্রাপ্ত রতন চন্দ্র বৈরাগীকে কয়েক দিনের জন্য ইংরেজি ক্লাস নিতে বলেন স্কুল কর্তৃপক্ষ। রতন সেই সুযোগে নিজেকে ইংরেজি শিক্ষক দাবী করে স্কুলের শিক্ষার্থীদের তার কাছে প্রাইভেট পড়তে বাধ্য করছেন।

তার কাছে যারা পড়তে না আসে বিভিন্ন অযুহাতে পরীক্ষায় তাদের নম্বর কমিয়ে দেয় হয়। আর যারা নিয়মিত রতনের কাছে প্রাইভেট পড়ে তাদের নম্বর বেশি দিয়ে থাকেন। যেই স্কুলে শিক্ষক সেই স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতে বাধা থাকলেও তিনি নিয়মিত প্রাইভেট চালিয়ে যাচ্ছেন। এমনকি এই করোনা কালেও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তার প্রাইভেট বানিজ্য চালিয়ে যাচ্ছেন।


প্রাইভেট পড়ানোর বিষয়টি স্বীকার করে অভিযুক্ত রতন চন্দ্র বৈরাগী জানায়, শিক্ষার্থীরা আমার কাছে পড়তে চায় বিধায় তাদের প্রাইভেট পড়াই। তবে নম্বর বেশি বা কাউকে কম দেয়ার বিষয়টি সত্য নয়।


অভিবাবক মো. মোস্তাফিজুর রহমান জানান, ইংরেজি শিক্ষক না হয়েও আমার মেয়েকে রতন বাবু প্রাইভেট পড়াতে চায়। আমার মেয়েও তার কাছে কিছু দিন প্রাইভেট পড়ে বাদ দেয়। পরীক্ষার খাতায় রতন বাবু আমার মেয়েকে নম্বর কমিয়ে দেয়। গালুয়া এসকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গির হোসেন জানান, যেই স্কুলের শিক্ষক সেই স্কুল শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো কোন বিধান নেই। নিয়ম নিতীর তোয়াক্কা না করে রতন বাবু প্রাইভেট চালিয়ে যাওয়ায় স্কুল কর্তৃপক্ষ রেজুলেশন করে তাকে দুই বার নোটিশ করা হয়েছে। আগে স্কুলে বসেই পড়াতো। নোটিশ করার পরে পাশেই একটি বাড়ির কক্ষ ভাড়া নিয়ে সেখানে প্রাইভেট পড়ায়।


রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এমডি আবুল বাশার তালুকদার বলেন, এসকে মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান শিক্ষক রতন বাবুর বিরুদ্ধে নিজেকে ইংরেজী শিক্ষক দাবি করে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো,যারা প্রাইভেট না পড়ে তাদেরকে নাম্বার কম দেয়া এবং করোনাকালে নির্দেশনা অমান্য করে প্রাইভেট পড়ানোসহ বেশ কয়েকটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com