মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

নোয়াখালী প্রতিনিধি:

দক্ষিণ আফ্রিকার থাবানচু এলাকায় চাঁদা না দেওয়ায় মো. গোলাম মোস্তফা (৩২) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) আফ্রিকান স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটে।


শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন মোস্তফার খালাতো ভাই শেখ মোস্তাফিজুর রহমান।
এ সময় সন্ত্রাসীরা তাকে হত্যা করে দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। গোলাম মোস্তফা নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়নাল আবদিন মেম্বারের ছোট ছেলে।


শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের শুরু হয় শোকের মাতম। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।  মোস্তফার বড় ভাই কিরন জানান, দীর্ঘদিন থেকে তার ভাই আফ্রিকার থাবানচু এলাকায় একটি দোকানে কর্মচারী হিসাবে কাজ করতো। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তার সঙ্গে সবশেষ মোবাইল ফোনে কথা হয়। এরপর রাত পৌনে ১টার সময় খবর আসে স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মোটা অংকের চাঁদাদাবী করে। 


তিনি চাঁদা দিয়ে অস্বকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ী গুলি করে দোকানের মালামাল লুট করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই গোলাম মোস্তফা মারা যায়। খবর পেয়ে সে দেশের পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখে। লাশ দ্রুত বাংলাদেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ঠ সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com