বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
২লক্ষাধিক টাকার কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

২লক্ষাধিক টাকার কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা


ইসমাইল ইমন, মহানগর প্রতিনিধি(চট্টগ্রাম):


চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের রাউলিবাগ এলাকার মৃত ইব্রাহিম এর ছেলে মো.হানিফ (৪৭) এর প্রায় ২ লক্ষ টাকার কলা গাছের বাগান কেটে ফেলল দুর্বৃত্তরা।

গত ১৭ ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ৫নং বরমা ইউনিয়নে রাউলিবাগ এলাকায় এই ঘটনা ঘটে। এ ব্যাপারে হানিফ বাদী হয়ে চর বরমার ৯নং ওয়ার্ডের মৃত ছাবের আহমদের ছেলে জগির আহমদ (৬৫),পূর্ব কেশুয়া ৩নং ওয়ার্ডের মৃত শামসুদ্দিন ছেলে মো.মিটু (৫৫) সহ ২ জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয় ও থানার অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, মো.হানিফ রাউলিবাগ তার এলাকায় তার তপশীলের নাল জমি খরিদা ও লীজ মূলে ভোগ দখলীয় জমিতে কলা বাগান করেন। রোপনকৃত সে কলা বাগানে বিবাদী জগির আহমদ,মিটু মিলে সাথে ১৫/২০ জন তার দল-বল নিয়ে জোরপূর্বক প্রবেশ করে বাগানের করা গাছ কেটে ফেলে। খবর পেয়ে হানিফ সেখানে বাঁধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কলা বাগানের প্রায় ৩/৪ শত কলা গাছ ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। যার সব গুলো গাছে থোর এসে কলা কাটার সময় হচ্ছে। এব্যপারে ক্ষতিগ্রস্ত হানিফ বলেন, অনেক কষ্টে করে ধারে টাকা নিয়ে বাগান পরিচর্যা করে গাছগুলো রোপন করেছি। কিন্তু প্রকাশ্য দিবালোকে এক দল দুর্বৃত্তরা ক্ষমতার ধাপট দেখিয়ে জোরপূর্বক আমার সে কলা বাগানের অধিকাংশ গাছ কেটে ফেলেছে। যে কলা গাছ গুলো কেটে ফেলা হয়েছে তা বর্তমান বাজার মূল্য প্রায় ২লক্ষ টাকা। যা বিক্রি করলে আমার দেনা-ধার পরিশোধ করাসহ সংসারের কাজে উপকার হতো।

তিনি আরো বলেন, গাছ কাটা কাজে আমি বাঁধা দিতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। পরবর্তীতে পুনরায় আমার বাগানে এসে বাকী গাছ গুলো কেটে ফেলবে ও পুনরায় আমার সে বাগানে গেলে প্রাণে মেরে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি প্রদান করেন।

এ ব্যাপারে চন্দনাইশ থানার এস আই অজয় দে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব‍্যবস্হা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com