বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ত্রিশাল শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ত্রিশালে আনন্দ র্যালী হয়েছে।
শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে সমাবেশের পূর্বে বিএমএসএফ ত্রিশাল উপজেলা শাখা কার্যালয় থেকে শুরু হয়ে শাখার অফিসের সামনে এসেই আনন্দ র্যালী টি সমাপ্ত হয়।বিএমএসএফ এর ১৪ দফা দাবীর ১ম দফা সরকারি ভাবে সারাদেশে সাংবাদিক নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ত্রিশাল উপজেলা শাখার সভাপতি আনোয়ার সাদত জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক এসএম জামাল উদ্দিন শামীম।
এসময় উপস্থিত ছিলেন,বিডি২৪লাইভের বিশেষ প্রতিনিধি সাংবাদিক নেতা খায়রুল আলম রফিক,দৈনিক এই বাংলার নির্বাহী সম্পাদক মোঃ জসিম উদ্দিন,ময়মনসিংহ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের অর্থ সম্পাদক মোঃ আনিসুর রহমান,দৈনিক জনকণ্ঠের ত্রিশাল প্রতিনিধি শরীফ নাসে আস সাবের মনির,দৈনিক আমার বার্তা, লাখোকন্ঠের ত্রিশালের প্রতিনিধি,কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের সভাপতি মুহাম্মদ আহসান হাবীব, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফকর উদ্দিন,দৈনিক ভোরের অপেক্ষায় প্রতিনিধি নুরুল আমিন,দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ত্রিশালের প্রতিনিধি আশরাফ সিদ্দিক পলাশ,দৈনিক রুপবাণীর বিশেষ প্রতিনিধি কামাল হোসেন প্রমুখ।এই আনন্দ র্যালিতে উপস্থিত থেকে এবং সার্বিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফকর উদ্দিন।
Leave a Reply