বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হালদায় উপজেলা প্রশাসনের অভিযান ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ

হালদায় উপজেলা প্রশাসনের অভিযান ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ


মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :


দেশের অন্যতম মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে ২হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।


 শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) হালদা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জাল জব্দ করা হয়েছে। উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিদুল আলম।


এসময় মো. শাহিদুল আলম বলেন, ‘বঙ্গবন্ধু মৎস হেরিটেজ’ হালদা রক্ষায় উপজেলা প্রশাসন সদা তৎপর। এরই প্রেক্ষিতে আজ হালদার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ হাজার মিটার ঘেরা জাল ও জালে আটকে পড়া ১ টি রুই, ১ টি কাতল উদ্ধার করা হয়। পরে মাছকে অবমুক্ত করে দেয়া হয়েছে।


শহীদুল আলম বলেন, হালদার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অভিযানের পাশাপাশি মানুষের সচেতনতা জরুরি। আমরা হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় জেলেসহ সর্বসাধারণকে সতর্ক করে যাচ্ছি। হালদা রক্ষায় এমন অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com