বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কোম্পানীগঞ্জে অটোরিকশা চালক বলরাম হত্যা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন

কোম্পানীগঞ্জে অটোরিকশা চালক বলরাম হত্যা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন


নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের অটোরিকশা চালক বলরাম মজুমদার (১৫) হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি ও দেশব্যাপী সংখ্যালঘুদের বাড়ি-ঘর, মন্দির ও পূজামণ্ডপে হামলা লুটপাটের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বসুরহাট বাজারের জিরো পয়েন্টে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। গত দুই দিন আব্দুল কাদের মির্জা একাধিক সমাবেশে বলরাম হত্যায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন রোমনসহ কোম্পানীগঞ্জ থানা পুলিশ প্রশাসন জড়িত বলে অভিযোগ করে আসছেন। এ ঘটনায় এর আগে তিনি কোম্পানীগঞ্জ থানার ওসিকে গ্রেফতারের দাবিও জানান। এর পর বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এ কর্মসূচির আয়োজন করে। নিহত বলরাম মজুমদারের স্বজনরা তাঁর হত্যার ঘটনায় বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তারা অতিবিলম্বে বলরাম হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। একই সাথে সারাদেশে সাম্প্রদায়িক হামলাকারিদের চিহিৃত করে বিচারের আওতায় আনার দাবিও করেন।

উল্লেখ্য, গত ৩১জানুয়ারি দুপুরে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের একটি ধান খেত থেকে হাত,পা ও মুখ বাঁধা অবস্থায় অটোরিকশা চালক বলরাম মজুমদারের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com