শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুমিল্লা ব্যুরোঃ

কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি তুঁত বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী জহিরুল ইসলাম, জালাল, সাইফুল ইসলাম ও চালক জুলহাস মিয়া। বাকি হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, সকাল সোয়া ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তুঁত বাগান এলাকায় একটি ডাম্পট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে যায়।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com