মোঃ আবু তৈয়ব, হাটহাজারী ( চট্রগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আর্দশ গ্রামের বরিশাল কলোনি থেকে এই ঝুলন্ত লাশ উদ্ধার করে হাটহাজারী মডেল থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ইট ভাটার কর্মী জাহানারা বলেন, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ৬ টায় ঘুম থেকে উঠার পর বাসা থেকে বের হলে উনি গাছের সাথে মোঃ নাজিম (৩২) এর ঝুলন্ত লাশ দেখতে পান ।
মৃত নাজিম পেশায় একজন সি এন জি চালক।
স্থানীয় সুত্রে জানা যায়, মৃত যুবক দুই বিবাহ করেছেন এবং ২য় স্ত্রীর ভাই মোঃ আলমগীর এই ঘটনা ঘটাতে পারে।
মোঃ নাজিমের বাবা মোঃ মনসুর জানান উনার প্রথম ছেলে মোঃ নাজিম ১৮ বছর বয়সে ১ম বিবাহ করে পারিবারিকভাবে বিবাহের পরে সুখে সংসার করে আসছিল, অন্য দিকে নাজিম তার গাড়ীতে গার্মেন্টস কর্মীদের আনা-নেয়া করত এর মধ্যে গার্মেন্টস কর্মী কুলসুমের সাথে নাজিমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে যার ফলে তাদের বিবাহ হয়, এই বিবাহের কথা প্রথমে নাজিমের পরিবার জানত না বলে জানান তার বাবা, বিবাহের ২০ দিন পর নাজিমের বাবা জানতে পারেন তাদের বিবাহের ব্যাপার।
বিবাহের ৯ মাস পর এই ঘটনা ঘটে। নাজিমের বাবার দাবী নাজিমকে নাজিমের ২য় স্ত্রী কুলসুমের পরিবার পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে, আমি আমার ছেলে হত্যার বিচার চাই, নাজিম ছিল তার বাবার ৪ ছেলের মধ্যে ১ম ছেলে।
এই বিষয়ে নাজিমের ২য় স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি তার স্বামী হত্যার বিচার চান । এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, মৃত্যুর ঘটনাটি আত্নহত্যা বলেই আপাতত মনে হয়। ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট আসার পর সব জানা যাবে ।
Leave a Reply