বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় পলাতক থাকা ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুর বিচার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সারে ১০ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে। বিক্ষোভে ফেটে পড়েন বিক্ষুব্ধ এলাকাবাসী।


তাদের দাবী এলাকার এক কিশোরীকে ধর্ষন ঘটনায় রাজধানীর খিলগাও থানায় দায়েরকৃত মামলায় অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। 
মানববন্ধন শেষে চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চুর কুশপুত্তলিকা দাহ এবং কুলকাঠি সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।


উল্লেখ্য, চাকরি ও বিয়ে করার প্রলোভনের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুর নামে রাজধানীর খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১২ জানুৃযারি একটি মামলা দায়ের করেছে এক কিশোরী। 


মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৭ থেকে ৮ মাস আগে বাচ্চুর সঙ্গে ওই নারীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয় সূত্রে ওই নারীকে ঢাকায় চাকরি দেবে এবং বিয়ে করবে বলে গত বছরের ১৩ ডিসেম্বর দক্ষিণ বনশ্রীর একটি বাসায় ঢাকায় নিয়ে আসেন। ওইদিন তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন। সর্বশেষ গত ৬ জানুয়ারি রাত ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে মামলার ২নং আসামির দক্ষিণ বনশ্রীর বাসায় নিয়ে আসেন।


ভুক্তভোগীর বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান বলেন, ‘এলাকার মেয়ে হিসেবে এবং আমি জনপ্রতিধির দায়িত্ব পালনের সূত্রে তাকে চিনি। তবে এই অভিযোগগুলো শতভাগ মিথ্যা। ওই মেয়ে সামনা-সামনি যদি বলতে পারে তাহলে যে বিচার করা হবে আমি সেই বিচারই মেনে নেব।
বাচ্চু নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের তিনবার আওয়ামী লীগের মনোয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে কুলকাঠি চেয়ারম্যানের দায়িত্বের পাশাপাশি নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন। 


খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)/৩০ ধারায় মামলাটা রুজু করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com