মোঃ সুরুজ আলী,বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি।
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় মশার উপদ্রব ও ডেঙ্গু রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য মশক নিধনের অভিযান পরিচালনা করা হয়েছে।আজ ১৫ই ফেব্রুয়ারি রবিবার বিকেলে বনপাড়া বাজারে মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কেএম জাকির হোসেন আনুষ্ঠানিক ভাবে এই মশক নিধন অভিযানের উদ্বোধন করেন। উদ্বোধন কালেএ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর মোহিত কুমার সরকার, শরীফুন্নেসা শিরিন ও সোনাভান বেগম , পৌর সচিব আব্দুল হাই, হিসাবরক্ষক কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা ।উদ্বোধন কালে মেয়র কেএম জাকির হোসেন বলেন, মশার উপদ্রব থেকে পৌরবাসীদেরকে রক্ষা করার লক্ষ্যে পর্যায়ক্রমে সকল ওয়ার্ডেই ঔষধ প্রয়োগের মাধ্যমে এই মশক নিধনের কার্যক্রম পরিচালনা করা হবে। এবং তিনি আরো বলেন, পৌরবাসীরা যেন তাদের নিজ নিজ বাড়িঘর ও আশপাশের সকল আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা রেখে এই মশক নিধন কার্যক্রমের সহযোগিতা করার জন্য পৌরবাসীদেরকে আহ্বান জানান।
Leave a Reply