আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে ব্র্যাক অফিসে পারিবারিক ও দেনমোহরের অভিযোগ প্রদানকৃত ক্লায়েন্টদের নিয়ে ক্লায়েন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(১৫ ফেব্রয়ারী) ব্র্যাকে সকাল ১০ টায় শুরু হয়ে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ওয়াকর্শপে ১২ জন নারী অংশগ্রহণ করে বেলা ১২ টা পর্যন্ত ওয়ার্কশপ পরিচালিত হয়।এসময় ওয়ার্কশপ পরিদর্শন করেন ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান।
ওয়ার্কশপটি পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস।আরো উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম,ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সিনিয়ন অফিসার (মনিটরিং) নুরুল আশেকিন,ত্রিশাল উপজেলার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির শাখা ব্যবস্থাপক (দাবি) রাখাল চন্দ্র সরকার, ব্র্যাক স্বাস্থ্য,পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির শাখা ব্যবস্থাপক মতিউর রহমান প্রমুখ।
ক্লায়েন্ট ওয়ার্কশপ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার বেগম নাজমুন নাহার।ওয়ার্কশপে পারিবারিক ও দেনমোহরের অভিযোগ প্রদানকৃত হতে নুতন ক্লায়েন্ট, কোর্টে মামলা চলমান,ডিক্রীজারী মামলা, অফিসের মাধ্যমে বিকল্প বিরোধ নিস্পত্তিকৃত,ব্র্যাকে অভিযোগ দায়ের করার পর স্ব-উদ্যোগে নিস্পত্তিকৃত,যাদের মামলা কোর্টে রায়ের অপেক্ষায় রয়েছে এমন ১২ জন ক্লায়েন্ট নিয়ে ওয়ার্কশপ পরিচালিত হয়।উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ক্লায়েন্টদের কাছ থেকে তাদের সমস্যা শুনেন এবং তাদের অভিযোগের বর্তমান অবস্থা সম্পর্কে শুনে ব্র্যাকের এই উদ্যোগকে স্বাগত জানান।ক্লায়েন্ট ওয়ার্কশপ শেষে উপজেলা নির্বাহী অফিসার ব্র্যাকের সকল কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং ব্র্যাকের কাজের প্রশংসা করেন।
Leave a Reply