বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় আট দফা দাবী বাস্তবায়নে শিক্ষকদের মানববন্ধন

কুমিল্লায় আট দফা দাবী বাস্তবায়নে শিক্ষকদের মানববন্ধন

কুমিল্লা ব্যুরোঃ

শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ ও পূর্ণাঙ্গ ভাতাসহ আটদফা দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে শিক্ষকরা।

মঙ্গলবার নগরীর কান্দিরপাড় টাউন হলের সামনে এ মানববন্ধন করে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন কুমিল্লা জেলা শাখা।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন কুমিল্লার সভাপতি আগানগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, কেন্দ্রিয় কমিটির সদস্য ও অজিতগুহ কলেজের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, বিমান বন্দর মুন্সী ফারুক আহম্মেদ কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, দীঘিরপাড় টিআই ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ ইউসুফ আলী, সংগঠনের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম জীবনসহ অন্যান্যরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কাযালয়ে স্মরকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে বক্তরা বলেন, মুজিববর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের মাধ্যমে সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন, পূনাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি সকল শর্ত পূরন করে এমপিও ভূক্তির ব্যবস্থা, বিভিন্ন শিক্ষা দপ্তরের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের প্রত্যাহার, করোনায় ক্ষতিগ্রস্থ শিক্ষক-শিক্ষার্থীদের প্রণোদনা প্রদান, শূন্য পদের বিপরীতে নিবন্ধনকৃত শিক্ষকদের বদলীর ব্যবস্থা, শিক্ষক কর্মচারী কল্যান ট্রাষ্টে অর্থ বরাদ্ধ, শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্থক্ষেপ বন্ধ করাসহ দ্রুত এ আট দফা দাবী বাস্তবায়ন চান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com