সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
কুমিল্লায় ১০১ জনের দেহে করোনা শনাক্ত

কুমিল্লায় ১০১ জনের দেহে করোনা শনাক্ত

কুমিল্লা ব্যুরোঃ


কুমিল্লায় বিদেশগামীসহ আরও ১০১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত সোমবার বিকেল ৫টা থেকে গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এটি শনাক্ত হয়। এই সময়ে কেউ মারা যাননি। তবে সুস্থ হয়েছেন আরও ৬১ জন।

মঙ্গলবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।


জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় ৩১৬ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। সনাক্তের হার ১২ দশমিক ৭ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য ২ লাখ ২০ হাজার ৯২৬ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ২ লাখ ১৯ হাজার ৫২৯ জন। এর মধ্যে ৪২ হাজার ৮৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৩৯৬ জন। আর মারা গেছেন ৯৭৬ জন।

এদিকে ওই গত ২৪ ঘণ্টায় বিদেশগামী ৬৫০ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এঁদের মধ্যে ৬১জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com