বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নরসিংদীর পাঁচদোনা টু টঙ্গী সড়কে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার

নরসিংদীর পাঁচদোনা টু টঙ্গী সড়কে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার


পলাশ প্রতিনিধি (নরসিংদী) : নরসিংদীর পলাশ নির্বাচনী এলাকার  চাকশাল থেকে এক মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে পাঁচদোনা টু টঙ্গী গাজীপুর সড়কের পাশ থেকে আনুমানিক ত্রিশ বছর বয়সি অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার উপ-পরিদর্শক (এস আই) শাহাদাত হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ওই সড়কে পাশে ধুমরে-মুচড়ে যাওয়া একটি নম্বর বিহীন কালোরঙের পালসার মটরসাইকেল পড়ে থাকতে দেখেন। এর অপর দিকে গাজীপুর লেখা কিলোমিটার সাইনের সাথে হলুদ ট্রি-শার্ট পড়হিত একটি ফর্সা বর্ণের যুবকের মরদেহ পড়ে রয়েছে। এরপর মাধবদী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের সোরত হাল দেখে সড়ক দুর্ঘটনা নিশ্চিত করেন। 


পরে ময়না তদন্তের জন্য অজ্ঞাত ওই যুবকের মরদেহটি নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।এস আই শাহাদাত হোসেন জানান, টঙ্গী টু পাঁচদোনা সড়কের ভাটপাড়া এলাকায় একটি ফাঁকা যায়গায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা কেউ দুর্ঘটনার কারণ বা গাড়ী সনাক্ত করতে পারেনি। ওই সড়কের পাশে ধুমরে-মুচড়ে মটরসাইকেল এর ডান পাশে নিহত মরদেহ পড়েছিলো। মরদেহটি উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। স্বজনদের খোঁজ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com