বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মহাদেবপুরে নব নির্বাচিত চেয়ারম্যান শাকিলের দায়িত্ব গ্রহন

মহাদেবপুরে নব নির্বাচিত চেয়ারম্যান শাকিলের দায়িত্ব গ্রহন


কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ

১৫ ফেব্রুয়ারি ২০২২
নওগাঁর মহাদেবপুরে মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি দুপুরে মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল এর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
এউপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে এক সুধি সমাবেশের আয়োজন করা হয়। 


৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সদর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্য আব্দুর রাজ্জাক এতে সভাপতিত্ব করেন।


আরোও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান বকুল ও নব নির্বাচিত চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল। 


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন,  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আজম মাহমুদ, ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ও আনোয়ার হোসেন প্রমুখ।


দায়িত্ব গ্রহন অনুষ্ঠানের সঞ্চালনা করেন ২ নং ওয়ার্ডের ২য় বারের নির্বাচিত ইউপি সদস্য আতিকুর রহমান মুনু।
এসময় মহাদেবপুর সদর ইউনিয়নের নব নির্বাচিত সদস্য ও সদস্যা,ইউপি সচিব গোলাম রাব্বানী ও গ্রাম পুলিশগন উপস্হিত ছিলেন। 


এর আগে নব নির্বাচিত চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল উপস্হিত অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন। এছাড়া সদর ইউপি সদস্য ও সদস্যারা সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরন করে নেন। শেষে প্যানেল চেয়ারম্যান আনুষ্ঠানিক ভাবে নবনির্বাচিত চেয়ারম্যান এর হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com