বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আনন্দভ্রমণের গাড়ি উল্টে আহত-১৩

আনন্দভ্রমণের গাড়ি উল্টে আহত-১৩

ওবায়দুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ) :

ময়মনসিংহের গৌরীপুরে আনন্দভ্রমণের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে ১৩ কিশোর আহত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহ যাওয়ার পথে গৌরীপুরের শিবপুর এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।

আহতরা হলো, রেজাউল মিয়া (১৫), মো. হুমায়ন কবির (১৮), শাহীন (১৭), অপু মিয়া (১৭), আশিক (১৭), শাকিল (১৫), আবু রায়হান (১৭), আবু সাইদ (২০), জাকারিয়া (১৬), নূর-ইসলাম (১৮), রুবেল (২০), কামরুল ইসলাম (২০), ইটনু মিয়া (১৭)।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, একটি পিকআপে করে প্রায় ২৫ থেকে ৩০ জন কিশোর ঈশ্বরগঞ্জ থেকে জেলা সদরের দিকে আসছিল। ওই পিকআপে দুটি বড় সাউন্ড বক্স উচ্চ শব্দে বাজিয়ে হই-হুল্লোড়সহ নাচানাচি করছিল কিশোররা। গাড়িটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরের শিবপুরে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী খান আব্দুল হালিম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাইনি

আহতরা ইশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com